পরীক্ষামূলক সংস্করণ

গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত তৈয়বর রহমানের ছেলে আছির উদ্দিন (৫৭), মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শাহ আলম (৪৭), জহুরুল ইসলামের ছেলে রব্বানী মিয়া (৩৫), মৃত ছপ্পের আলীর ছেলে শহিদুল ইসলাম (৫৫) ও হারুন মিয়া (৪৫) এবং মৃত তফিজ উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৫২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের শহিদুল ইসলামের বসতঘরে অভিযান চালায় সাঘাটা থানা পুলিশের একটি দল। এ সময় ঘরের ভেতরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি দুরুল হোদা জানান, ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান খবর

ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য ইসির।

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

আসছে...