পরীক্ষামূলক সংস্করণ

১ম বার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ জন কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মীকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। সরকারি উদ্যোগে ১০ হাজার মানুষ বিনা খরচে মালয়েশিয়ায় যাবেন। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দেশে কাজ করতে যাওয়া কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ শুরু করেছে। বিদেশগামী কর্মীদের প্রয়োজন অনুযায়ী ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা যেন সংশ্লিষ্ট দেশের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং সুনামের সঙ্গে কাজ করেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

বোয়েসেলের মাধ্যমে নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মী নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা পাবেন।

এই কর্মসূচিতে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, বিমা, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণসহ বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ এবং ভিসা ফি ও বিমান টিকিটের ব্যয় নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে বহন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

আর প্রশ্নপত্র ফাঁস হবে না, কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আগামী দিনে বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নাটোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। দায়িত্বে অবহেলা করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

১ম বার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না বলে মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

আসছে...