পরীক্ষামূলক সংস্করণ

কোনাবাড়ীতে কৃত্রিম সংকট সৃষ্টি: অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

গাজীপুরের কোনাবাড়ীতে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) রাতে বাইমাইল এলাকায় ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন’-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল ও ৫ হাজার ৪১৯ লিটার অকটেন মজুত অবস্থায় পাওয়া যায়। গ্রাহকদের কাছে ‘তেল নেই’ বলে বিক্রি বন্ধ রাখা হলেও ভেতরে বিপুল পরিমাণ তেল মজুত ছিল।

এ ঘটনায় স্টেশনের ম্যানেজার আবুল কাশেম বাবুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

জব্দকৃত তেল সরকারি তত্ত্বাবধানে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...