পরীক্ষামূলক সংস্করণ

দোকানপাট-শপিংমল চলবে রাত ৭টা পর্যন্ত: জ্বালানি প্রতিমন্ত্রীর ঘোষণা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বৃহস্পতিবার মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান।

দোকান মালিকরা তাদের আবেদন ও অনুরোধে জানিয়েছিলেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খোলা রাখতে চান। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চাইছেন তারা।

ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হয়। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে জরুরি সেবা যারা প্রদান করেন, তারা এই নিয়মের বাইরে থাকবেন।”

তিনি আরও বলেন, “একই সঙ্গে সবাইকে বলব, আমরা আমাদের নিজ বাসাবাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ সাশ্রয়ী হই। যদি আমরা জ্বালানি সাশ্রয় করি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা আরও সহজ হবে।”

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...