পরীক্ষামূলক সংস্করণ

পলাতক শামীম ওসমানের বিরুদ্ধে চার্জ শুনানি ১৯ এপ্রিল

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নারায়ণগঞ্জে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করে। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।

প্রসিকিউশন জানায়, মামলার সব আসামিই বর্তমানে পলাতক। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেও তাদের সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে অভিযোগ গঠনের শুনানি চালানোর প্রস্তাব দেওয়া হয়, যা আমলে নেয় ট্রাইব্যুনাল।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমান। বাকি ১০ আসামির নাম এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় সংঘটিত সহিংসতায় ১০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

প্রধান খবর

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান যাচ্ছেন। সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদ কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেক বৈঠক স্থগিত হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

আসছে...