পরীক্ষামূলক সংস্করণ

নতুন সূচিতে হাইকোর্টের কার্যক্রম বিকেল পৌনে ৪টা পর্যন্ত

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও দপ্তরের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে।

এই সময়ের মধ্যে বেলা সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি রাখা হয়েছে। আদালতের বিচারিক কার্যক্রম এই বিরতির পর পুনরায় শুরু হবে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একই তারিখ থেকে দাপ্তরিক কার্যক্রমও নতুন সময় অনুযায়ী পরিচালিত হবে। অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

এছাড়া, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আগের মতোই শুক্রবার ও শনিবার বহাল থাকবে বলে জানানো হয়েছে। নতুন এই সময়সূচি কার্যকর হওয়ায় আদালতের কার্যক্রমে আরও শৃঙ্খলা ও সমন্বয় আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...