পরীক্ষামূলক সংস্করণ

তারেক রহমানের ঘোষণা: ডিজিটাল শিক্ষায় দেশের বৃহত্তম পরিকল্পনা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এর মধ্যে ২,৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান ও ৮,২৩২টি মাদ্রাসা রয়েছে। পাশাপাশি দেড় হাজার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এছাড়া শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’, আইসিটি প্রশিক্ষণ (এআই, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিংসহ) এবং মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিনামূল্যে স্কুল ড্রেস, মিড-ডে মিল চালু এবং নারী শিক্ষার উন্নয়নে উপজেলা পর্যায়ে মহিলা কলেজ সরকারীকরণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...