পরীক্ষামূলক সংস্করণ

রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের প্যানেল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু করেছে। রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিটিভিতে।

চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ের শুরুতে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, “আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ দাঁড়িয়ে আছে, অথচ তারা ছিল অমানুষ।”

মামলায় গ্রেপ্তার আসামি ছয়জনের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...