পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রামের আনোয়ারায় গেম আসক্তির কারণে ছেলে মাকে মারধরের অভিযোগ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকায় অনলাইন গেম খেলার জন্য টাকা না পেয়ে ১৮ বছর বয়সী মো. জাবেদ তার মাকে বটকি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় বয়ে গেছে।

স্থানীয়রা জানান, ভিডিওতে দেখা যায়, জাবেদ টাকা দাবি করে মাকে মারধর করছেন। মা বারবার থামার অনুরোধ করলেও তিনি তা মানেননি। ভিডিওটি জাবেদের বোন মোবাইল ফোনে ধারণ করেন।

জাবেদের চাচা মো. খোকন জানান, বাবার মৃত্যুর পর মানসিক চাপ ও গেম আসক্তির কারণে জাবেদ এই আচরণ করেছেন। আনোয়ারা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত প্রায়ই গেমের জন্য পরিবারের কাছে টাকা চাইতেন। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তের পর আইনগত ব্যবস্থা নিচ্ছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...