পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে টেলিনর সিইওর বৈঠক, ডিজিটাল উন্নয়ন নিয়ে আলোচনা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়।

সাক্ষাতে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো ও টেলিনরের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

টেলিনর সিইও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে ৫জি প্রযুক্তি সম্প্রসারণসহ সেবার মানোন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টেলিনর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি করছে বাহিনীটি।

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

আসছে...