পরীক্ষামূলক সংস্করণ

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সোমবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, দেশের জাতীয় খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আগামী ২ মে সিলেট থেকে “নতুন কুঁড়ি স্পোর্টস” কার্যক্রম একযোগে দেশের সব জেলা স্টেডিয়ামে ১২–১৪ বছর বয়সী শিশুদের জন্য শুরু হবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...