পরীক্ষামূলক সংস্করণ

১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার পথ উন্মুক্ত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

এনটিআরসিএর অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা নেই।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে একই দিন দুপুরে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিয়োগ পরীক্ষাটি স্থগিতের নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে।

বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সব মিলিয়ে আদালতের এই নতুন আদেশের ফলে নিয়োগ পরীক্ষার অনিশ্চয়তা কেটে গেছে এবং নির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়ার পথ উন্মুক্ত হলো।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...