পরীক্ষামূলক সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকারের সময় দিলো বিএনপি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৭ ও ১৮ এপ্রিল বিভাগভিত্তিকভাবে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন ১৮ এপ্রিল শনিবার একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলটি সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

বিএনপি আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করার অংশ হিসেবেই এই প্রক্রিয়া শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...