পরীক্ষামূলক সংস্করণ

হংকংকে সংবেদনশীল অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই হংকংকে চীন থেকে আলাদা কোনো অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করে না। এমনকি ট্রাম্প প্রশাসন অঞ্চলটির কাছে আর কোনো সংবেদনশীল সামরিক সরঞ্জাম রপ্তানি করবে না।

সোমবার (২৯ জুন) মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন, হংকংয়ের আন্দোলনকারীদের ব্যাপারে চীন যে নিরাপত্তা আইন পাস করছে এতে এই নগরীর স্বাধীনতা থাকবে না। চীনের এমন পদক্ষেপের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিতে যাচ্ছে।

পম্পেও বিবৃতির মাধ্যমে বলেন, এ অবস্থায় আমরা বিশেষ নিয়ন্ত্রিত সামরিক সরঞ্জাম হংকং অথবা চীনের মূল ভূখণ্ডে রফতানি করতে পারিনা।

চীনা কমিউনিস্ট পার্টিকে (সিসিপি) উদ্দেশ্য করে পম্পেও বলেন, এ ধরণের অস্ত্র পিপলস লিবারেশন আর্মির হাতে যাক সেই ঝুঁকি আমরা নিতে পারি না। লিবারেশন আর্মির লক্ষ্য হলো, যে কোনো মূল্যে সিসিপি’র স্বৈরতন্ত্র টিকিয়ে রাখা।

পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যাধুনিক গোলাবারুদ ও নিয়ন্ত্রিত সামরিক সরঞ্জাম হংকংয়ে রপ্তানি বন্ধ করবে এবং এ ব্যাপারে ইতোমধ্যেই প্রশাসন ও কংগ্রেসের সবুজ সংকেত পাওয়া গেছে।

উল্লেখ্য, হংকংয়ে অনেক মার্কিন নাগরিকের ব্যাপারে চীনের ভিসা কড়াকড়ি আরোপের পরপরই পম্পেও ঘোষণাটি দেন।

প্রধান খবর

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান যাচ্ছেন। সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদ কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেক বৈঠক স্থগিত হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

আসছে...