পরীক্ষামূলক সংস্করণ

তাপস ও আফরিন তাপসের ব্যাংক কার্ড ব্লকের নির্দেশ দিল আদালত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস তার স্ত্রী আফরিন তাপসের নামে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের নামে মধুমতি ব্যাংক পিএলসিতে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে অর্থ উত্তোলন করা না যায়, সে জন্য কার্ডগুলোর ডেবিট কার্যক্রম ব্লক করা প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত চলাকালে জানা গেছে, আসামিরা এসব ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে এসব অর্থ উত্তোলন হলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে, তাই কার্ডগুলোর কার্যক্রম বন্ধ করা জরুরি।

এর আগে গত বছরের জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলে নূর তাপস তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)

মামলার অভিযোগ অনুযায়ী, শেখ ফজলে নূর তাপস ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭৩ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ২৭টি ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধেও প্রায় কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেনের তথ্যও উঠে এসেছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...