পরীক্ষামূলক সংস্করণ

ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রশিদ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটের প্রভাবশালী দুই দেশ ভারতঅস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। নিজের আত্মজীবনীমূলক বই Rashid Khan: From Streets to Stardom-এ তিনি এ তথ্য প্রকাশ করেছেন।

২০২৩ সালের আইপিএল চলাকালে আনুষ্ঠানিকভাবে তাকে দলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বইয়ে রশিদ জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়া—উভয় দেশ থেকেই নাগরিকত্বের পাশাপাশি তাদের হয়ে খেলার সুযোগের কথা বলা হয়েছিল। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলতে না পারলে অন্য কোনো দেশের হয়েও খেলবেন না।

ভারতের প্রস্তাবের বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে রশিদ জানান, সে সময় তিনি গুজরাট টাইটান্স-এর হয়ে খেলছিলেন। দলটির এক কর্মকর্তা তাকে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে চান।

সেই সাক্ষাতের কথা স্মরণ করে রশিদ বলেন, ওই কর্মকর্তা তাকে ভারতে স্থায়ীভাবে থাকার প্রস্তাব দেন এবং ভারতীয় নাগরিকত্বসহ প্রয়োজনীয় নথিপত্র দেওয়ার কথাও বলেন, যাতে তিনি সেখানেই থেকে ক্রিকেট খেলতে পারেন। প্রস্তাব শুনে তিনি বিস্মিত হলেও বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানিয়ে জানান, তিনি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেই খেলতে চান।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...