পরীক্ষামূলক সংস্করণ

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ পাওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আজ ২ জুলাই সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে এই সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

দেশে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছে ১ হাজার ৯২৬ জন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। মোট সুস্থ হয়েছে ৬৬ হাজার ৪৪২ জন।

গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৭৭৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪১ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৭ হাজার ৮৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি নমুনা।

দেশে ৭০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, যে স্থানে নমুনা সংগ্রহ করা হবে, সেখানে রশিদের মাধ্যমে ফি নেওয়া হবে। এরপর তা সরকারি কোষাগারে জমা হবে। দরিদ্র রোগীদের ক্ষেত্রে ফি মওকুফ থাকবে।

নাসিমা সুলতানা আরও বলেন, অনেকে সুস্থ হওয়ার পরে কাজে যোগ দিতে অসুবিধা হচ্ছে। লক্ষণ বা উপসর্গ-মুক্ত হওয়ার পর আরও ১৪ দিন পর কাজে যোগ দিতে পারবেন। এ বিষয়টি সবাই বিবেচনা করবেন। এর জন্য আর কোনো পরীক্ষার দরকার নেই।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...