পরীক্ষামূলক সংস্করণ

স্কুলের গাফিলতিতে এসএসসি পরীক্ষা দিতে পারছে না শিক্ষার্থী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির অভিযোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে ইসরাত জাহান (১৭) নামে এক শিক্ষার্থী। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী ইসরাত জাহান উপজেলার মহিষকুন্ডি এলাকার বাসিন্দা এবং সেনাসদস্য মাহাবুল হকের মেয়ে। তিনি জে এম জি মাধ্যমিক বিদ্যালয়-এ ২০২৪ সালে নবম শ্রেণিতে নিবন্ধন করেন এবং ২০২৫ সালে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেন।

ইসরাতের অভিযোগ, প্রায় দুই মাস আগে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জানায় যে তার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। পরে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে আগামী ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি পরীক্ষায় তিনি অংশ নিতে পারছেন না।

তিনি বলেন, “শিক্ষকদের গাফিলতির কারণে আমার জীবনের মূল্যবান দুই বছর নষ্ট হয়ে গেল।” এ ঘটনায় তিনি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে যশোর শিক্ষা বোর্ড-এ তদন্তের দাবি জানিয়েছেন এবং দায়ীদের শাস্তি কামনা করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম নান্নু প্রথমে আংশিকভাবে শিক্ষার্থীর অনিয়মিত উপস্থিতিকে দায়ী করলেও পরে প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, শিক্ষার্থী অনিয়মিত হলেও তার বিষয়ে যথাযথ তদারকি করা বিদ্যালয়ের দায়িত্ব ছিল, যা যথাযথভাবে পালন করা হয়নি।

তিনি আরও জানান, পরীক্ষা খুব নিকটে হওয়ায় এখন আর কিছু করার সুযোগ নেই। তবে আগামী বছর যাতে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ জানান, বিষয়টি লিখিতভাবে জানানো হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, ভুক্তভোগী যোগাযোগ করলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...