পরীক্ষামূলক সংস্করণ

স্ত্রীর মামলায় পুলিশ সার্জেন্টের এক বছরের কারাদণ্ড

অল ক্রাইমস.টিভি ডেস্ক

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় এক পুলিশ সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদের আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নাজিম উদ্দিন (৫০) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালে লালমনিরহাটের এক নারীকে তিনি বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। পরে একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। অভিযোগে বলা হয়, টাকা না দেওয়ায় তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

২০২০ সালের মার্চ ও জুনে একাধিকবার নির্যাতনের পর ১৪ জুন স্ত্রীকে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগও উঠে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী আদালতে মামলা দায়েরের আবেদন করেন। পরে কোতোয়ালি থানা-এ মামলা রেকর্ড করা হয় এবং ২০২০ সালের ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে মামলা হয়।

মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আসামিকে আপিলের শর্তে জামিন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...