পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৫ পরিদর্শককে বদলি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের এক আদেশে এই রদবদল করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

• মো. হাফিজুর রহমান: ডিবি-তেজগাঁও বিভাগ থেকে পরিদর্শক (তদন্ত), আদাবর থানা।

• মো. আব্দুল মালেক: পরিদর্শক (তদন্ত), আদাবর থানা থেকে ডিবিতে।

• কাজী আব্দুল খালেক: পরিদর্শক (অপারেশন), দারুস সালাম থানা থেকে পরিদর্শক (তদন্ত), হাতিরঝিল থানা।

• মীর মো. সাজ্জাদ হোসেন: পরিদর্শক (তদন্ত), হাতিরঝিল থানা থেকে ডিবিতে।

• সজীব কুমার বাড়ৈ: পরিদর্শক (অপারেশন), নিউমার্কেট থানা থেকে পরিদর্শক (তদন্ত), কদমতলী থানা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...