পরীক্ষামূলক সংস্করণ

মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্থানে মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে আমির আলি মিরজাফারি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তেহরানের দাবি, তিনি ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন এবং একটি সংগঠিত নেটওয়ার্কের হয়ে কাজ করছিলেন।

দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সর্বোচ্চ আদালতের অনুমোদনের পর তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সেই দণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আমির আলি মিরজাফারি রাজধানী তেহরানের কোলহাক জামে মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা করেছিলেন। একই সঙ্গে তাকে মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।

সরকারি সূত্রের দাবি, চলমান অস্থিরতার সময় তিনি অগ্নিসংযোগ, বিভিন্ন সম্পত্তিতে হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের ঘটনায় জড়িত ছিলেন এবং এসব অভিযোগ তিনি স্বীকারও করেছিলেন।

এদিকে, একই সময়ে ইরানের পৃথক দুটি প্রদেশে ‘শত্রুর সঙ্গে সহযোগিতা’র অভিযোগে আরও ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...