পরীক্ষামূলক সংস্করণ

তেলের দাম বাড়ায় সমন্বয় করা হচ্ছে পরিবহন ভাড়া

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন খাতে নতুন ভাড়া কাঠামো নির্ধারণের কথা জানিয়েছে সরকার। রাজধানীতে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়ানো হতে পারে।

তিনি উল্লেখ করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পণ্যের দাম কিছুটা বাড়া স্বাভাবিক হলেও পরিবহন ভাড়া যেন অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করবে।

উপদেষ্টা আরও জানান, এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাস নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে বর্তমানে জ্বালানির যে সংকট দেখা যাচ্ছে, তা পুরোপুরি বাস্তব নয় বলে তিনি দাবি করেন। তার মতে, অবৈধ মজুদ ও পাচারের কারণেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে বৈশ্বিক বাজারের প্রভাব বিবেচনায় জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি এবং জনগণকে তা মেনে নেওয়ার আহ্বান জানান।

এছাড়া, আগামী বছর থেকে আঞ্চলিক পর্যায়ে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...