অল ক্রাইমস.টিভি ডেস্ক
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানোর পর এবার দ্রুত সময়সূচি প্রকাশের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। চলতি সপ্তাহেই নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আর কোনো আপত্তি নেই।
তিনি বলেন, শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে নতুন সময়সূচি তৈরির কাজ করছে এবং দ্রুতই তা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই ঘোষণা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ নতুন সময়সূচি অনুযায়ী তারা তাদের প্রস্তুতি পুনর্বিন্যাস করতে পারবে।



