পরীক্ষামূলক সংস্করণ

ভারত দাবি মানায় বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক

অবশেষে ব্যবসায়ীদের চাপের মুখে আমদানিতে বাধ্য হয়েছে ভারতীয় পক্ষ। ফলে ১ জুলাই বন্ধ হয়ে যাওয়া দুই দেশের বাণিজ্য আবারও শুরু হয়েছে। রবিবার (৫ জুলাই) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে দীর্ঘ সাড়ে তিন মাস পর ভারতে রফতানি বাণিজ্য শুরু হয়েছে ।

এদিন বিকেল সাড়ে পাঁচটার সময় রফতানির জন্য দাঁড়িয়ে থাকা বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো ভারতের পেট্রাপোল সীমান্তে রফতানির উদ্দেশে প্রবেশ করে। এতে বন্দরে কর্ম ব্যস্থতা ফিরেছে।

এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২২ মার্চ থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারত সরকার। পরে গত ৭ জুন শুরু হয় আমদানি বাণিজ্য। একই সময় রফতানি বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় অংশে ব্যবসায়ীদের বাধার কারণে রফতানি হয়নি। অবশেষে রফতানি চালুর দাবিতে গত ১ জুলাই থেকে বাংলাদেশ অংশের ব্যবসায়ী প্রতিনিধিরা ভারত থেকে আমদানি বাণিজ্য বন্ধ রাখে।

দীর্ঘদিন পর সমঝোতার মধ্য দিয়ে রফতানি বাণিজ্য শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ। আগামীতে বাণিজ্য আরো গতিশীল হবে বলেও সংশ্লিষ্টরা মতামত ব্যক্ত করেন।

ভারতের পেট্রাপোল বন্দর স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, করোনা সংক্রমণের কারণে এ পথে বাংলাদেশি পণ্যের আমদানি বাণিজ্য বন্ধ ছিল। এখন রাজ্য সরকারের অনুমতিতে তারা রফতানি পণ্য গ্রহণ করছেন।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...