পরীক্ষামূলক সংস্করণ

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জহির ফকির নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে নদীবেষ্টিত চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মেঘনা নদীবেষ্টিত শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন। পরিবার নিয়ে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলায় বসবাস করতেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জহির ফকির প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে চরহোগলা এলাকায় ওষুধের ব্যবসা করতেন। মুন্সীগঞ্জের কাছাকাছি হওয়ায় চর কিশোরগঞ্জ এলাকায়ও তার ব্যবসায়িক কার্যক্রম ছিল।

বুধবার সকাল থেকে ফার্মেসি পরিচালনা শেষে রাতে মুন্সীগঞ্জের বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববিরোধ অথবা ছিনতাইকারী চক্রের সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কারও সঙ্গে বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...