পরীক্ষামূলক সংস্করণ

ইয়েমেনের বিমানবন্দরে কয়েক ঘণ্টায় ৪ দফা হামলা

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের রাজধানী মুকাল্লার আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যে চার দফা হামলা চালানোর অভিযোগ উঠেছে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ইয়েমেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘সেপ্টেম্বর নেট’-এর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুথিরা।

এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ করে রাখার উদ্দেশ্যে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে।

আল-রাইয়ান ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বেসামরিক বিমানবন্দর। হাদরামাউতসহ দেশটির বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষ যাতায়াতের জন্য এই বিমানবন্দর ব্যবহার করেন। তবে সর্বশেষ হামলার অভিযোগ নিয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার হাদরামাউত প্রদেশের এই বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আনাদোলুর এক সংবাদদাতার বরাতে জানা যায়, গত জুলাইয়ে সামরিক উত্তেজনা নতুন করে শুরু হওয়ার পর বিমানবন্দরটিতে এটিই ছিল প্রথম হামলা।

এদিকে, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে এ হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা আনাদোলুকে জানিয়েছেন, এডেন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইয়েমেনের বিমানবন্দরগুলোতে হামলার এসব অভিযোগ দেশটির চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...