পরীক্ষামূলক সংস্করণ

সৌদিতে ২২ হাজার রোহিঙ্গা পেয়েছে বাংলাদেশি পাসপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে সৌদি আরবে থাকা মোট ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া দ্রুত করতে বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

বৈঠকে দুই দেশের নিরাপত্তা, বিনিয়োগ, জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশি প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...