পরীক্ষামূলক সংস্করণ

কলেজছাত্র হত্যা: ৭ আসামির ফাঁসি, ২ জনের কারাদণ্ড

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা-তে কলেজছাত্র শাহিনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে দুই নারীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আসিফ রানা নাঈম, গোলাম হোসেন ভুলু, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহমেদ বাবু, ইউনুছ আলী ইছাহ আলী ও শামছুল হক। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

অন্যদিকে, খালেদা আক্তার ও রেহেনা খাতুনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইকবালকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার ভাই সেলিম মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল আজিজ টুটুল সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...