পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পালকি সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজএর বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় জাল টাকা সরবরাহ করা হচ্ছেএমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপপরিদর্শক শিশির কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সময় আরিফুলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন জাল নোট উদ্ধার করা হয়।

পরবর্তীতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি বক্স খাটের ভেতর লুকিয়ে রাখা জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ প্রিন্টার উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আরিফুল বেশ কিছুদিন ধরে চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি নজরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...