পরীক্ষামূলক সংস্করণ

প্রজ্ঞাপন ছাড়া ভাড়া বড়ানো যাবে না বাড়ালেই ব্যবস্থা,মালিক সমিতি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও এখনই বাসভাড়া বাড়ানো যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সরকার থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আগের ভাড়াতেই যাত্রী পরিবহন চালাতে হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের সব পরিবহন মালিককে বর্তমান ভাড়া তালিকা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকার ভাড়া পুনর্নির্ধারণ করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত বিদ্যমান ভাড়াই কার্যকর থাকবে। যাত্রীদের কাছ থেকে এর বেশি ভাড়া আদায় করলে তা নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে।

এর আগে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া সমন্বয়ের একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে এবং দ্রুতই মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এই মূল্যবৃদ্ধির প্রভাবেই বাসভাড়া বাড়ানোর আলোচনা শুরু হয়, তবে এখনো পর্যন্ত সরকার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়নি।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...