পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল ৫ গুণ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, আগের তুলনায় এ ব্যয় প্রায় পাঁচ গুণ কমিয়ে আনা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, নিউজপেপার মালিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠানে পরিবেশিত মধ্যাহ্নভোজ ছিল অত্যন্ত সাদামাটা ও সাধারণ।

খাবারের তালিকায় ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম রান্না, ডাল এবং দই। সাধারণ এই মেন্যুর মাধ্যমে ব্যয় সাশ্রয়ের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান আরও জানান, বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজনের জন্য দুপুরের খাবার ও বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আগে এই ব্যয় এর তুলনায় পাঁচ গুণেরও বেশি ছিল।

তিনি বলেন, সরকারি ব্যয়ে সংযম আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আসছে...