পরীক্ষামূলক সংস্করণ

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি                   সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এ বছর মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে।

তিনি আরও জানান, ৩ মে থেকে ধান ও গম ক্রয় শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়ে একই সময় পর্যন্ত অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তীতে সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় জানানো হয়, দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন এবং উৎপাদনও প্রায় একই মাত্রায় রয়েছে, ফলে ঘাটতির আশঙ্কা নেই। অনুকূল আবহাওয়া ও ভালো মৌসুমের কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় মজুত রাখার বিষয়েও সরকার কাজ করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...