পরীক্ষামূলক সংস্করণ

ভার্চুয়াল কোর্ট প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্ট উত্তাল

অল ক্রাইমস.টিভি ডেস্ক


সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট আইনজীবী অঙ্গন। আইনজীবীরা এই সিদ্ধান্তকে ‘বিচারের স্বাভাবিক প্রক্রিয়ার ব্যত্যয়’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল ও সমাবেশ শেষে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। আইনজীবী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলন শুরু হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, মাহবুবুর রহমান খান, মোকছেদুল ইসলাম, মাকসুদ উল্লাহ এবং আনিসুর রহমান বিশ্বাস রায়হানসহ আরও অনেকে। তারা বলেন, ভার্চুয়াল আদালত ব্যবস্থা বিচার কার্যক্রমকে প্রহসনে পরিণত করছে এবং এটি অবিলম্বে বন্ধ করা উচিত।

সম্প্রতি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এবং তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আদালত পরিচালনা আইন ২০২০ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিত হয়ে আদালত পরিচালনা চলবে।

আইনজীবীদের একাংশ বলছে, ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা কার্যকরভাবে বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং এতে সাধারণ বিচারপ্রার্থীরা ভোগান্তির মুখে পড়ছেন। তাই তারা আগের পূর্ণাঙ্গ শারীরিক উপস্থিতিভিত্তিক আদালত ব্যবস্থায় ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...