পরীক্ষামূলক সংস্করণ

তাপদাহে পুড়ছে রাজশাহী, রেকর্ড গরম ৪০ ডিগ্রি সেলসিয়াস

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজশাহীসহ উত্তরাঞ্চলের জনপদগুলোতে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশে, ফলে গরমের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই রাজশাহীতে তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি এবং ২১ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে। একদিনের ব্যবধানে আবার তা ৪০ ডিগ্রিতে পৌঁছায়।

তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের প্রখর রোদে কাজ করতে গিয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

একজন রিকশাচালক জানান, দিনের বেলায় রাস্তায় মানুষ কম থাকায় আয় কমে গেছে, আর প্রচণ্ড রোদে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক সময় বিশ্রাম নিয়ে সময় কাটাতে হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় গরমের তীব্রতা আরও বাড়ছে। পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...