পরীক্ষামূলক সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৭ কঠোর নির্দেশনা জারি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ড-এর পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বুধবার এ রুটিন প্রকাশ করা হয়েছে।

পরীক্ষাকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ওএমআর ফরম পূরণে ভুল এড়াতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষা প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা তত্ত্বীয় অংশে অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না।

প্রতিটি বিষয়ের তত্ত্বীয়, বহুনির্বাচনী এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

পরীক্ষার হলে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ। এছাড়া কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না; কেবল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ব্যবহার করতে পারবেন।

পরীক্ষার সময় ও নম্বর বণ্টন সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ৩০ নম্বরের এমসিকিউ অংশের জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউর জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারিত থাকবে।

সকাল ১০টার পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। ১০টায় এমসিকিউ এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। আর দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র বিতরণ শুরু হবে এবং ২টা ৩০ মিনিটে এমসিকিউ শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে।

আগামী ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...