পরীক্ষামূলক সংস্করণ

হাতকড়াসহ পালানোর পরদিন ফরিদপুরের সেই আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ফরিদপুরের চরভদ্রাসন-এ পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি কবির খানকে (৫৩) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দোহার উপজেলা-এর মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ অভিযানে দোহার থানা পুলিশের সহযোগিতা নেয় চরভদ্রাসন থানা

পুলিশ জানায়, কবির খান চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের বাসিন্দা এবং এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত।

এর আগে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তারের পর মুন্সির চরবাজার এলাকায় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানার কর্মকর্তারা জানান, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগেই দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারের সময় আসামিকে নিয়ে যাওয়ার পথে তার অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন। পরে অভিযানে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...