পরীক্ষামূলক সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ব্ল্যাকমেইল, র‍্যাবের অভিযানে যুবক গ্রেফতার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যব১১

বুধবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যব-১১ সিপিসি কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। গ্রেফতার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজারের পোস্টঅফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় ওই গৃহবধূর সঙ্গে তার পরিচয় হয়। কাজের সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে রাকিব। সেই সময় গোপনে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করা হয় এবং পরে তা ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে।

পরবর্তীতে ওই ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয় এবং ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে মোট লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয়। আরও লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হতো।

ভুক্তভোগীর পরিবারের করা মামলার ভিত্তিতে ্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...