পরীক্ষামূলক সংস্করণ

জামালপুরে চা বিক্রেতা নারীকে ধর্ষণ : ৩ জনের মৃত্যুদণ্ড

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জামালপুরে এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুক (৪০)। তাদের মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুক পলাতক রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে চা ও পান বিক্রেতা ওই নারীকে অপহরণ করা হয় এবং পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। অসুস্থ অবস্থায় তাকে ফৌজদারী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা।

ঘটনার পর ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেন। এই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন এবং এটি ভুক্তভোগীর ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...