পরীক্ষামূলক সংস্করণ

১ হাজার মাদ্রাসায় চালু হবে কারিগরি কোর্স: শিক্ষামন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের মাদ্রাসা শিক্ষাকে আরও কর্মমুখী ও আধুনিক করার অংশ হিসেবে ১ হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনের ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে পাঠ্যক্রমে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি কমিটির মাধ্যমে পাঠ্যক্রম আধুনিকায়নের কাজ শুরু করেছে। সরকারের লক্ষ্য অনুযায়ী প্রতিটি মাদ্রাসায় ধাপে ধাপে কারিগরি শিক্ষা সম্প্রসারণ করা হবে।

বর্তমানে দেশে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে বলেও জানান তিনি। নতুন উদ্যোগের মাধ্যমে আরও ১ হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...