পরীক্ষামূলক সংস্করণ

ভোট দিতে পারলেন না মীরজাফরের বংশধররা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি মীরজাফরের বংশধররা। এর মধ্যে ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলী মির্জা-ও ভোট দিতে পারেননি।

জানা গেছে, এর আগে থেকেই মীরজাফরের বংশের ১৫০ জনেরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। ফলে ভোটের দিন মুর্শিদাবাদে ভোটগ্রহণ চললেও তারা ভোট দিতে পারেননি।

পরিবার সূত্রে জানা যায়, সৈয়দ মুহাম্মদ ফাহিম আলী মির্জা, তার ছেলে এবং পরিবারের আরও কয়েকজন সদস্য ভোটার তালিকায় নাম না থাকায় ভোটকেন্দ্রে গিয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

মীরজাফরের বংশধরদের অধিকাংশই বসবাস করেন কেল্লা নিজামত এবং এর আশপাশের এলাকায়।

তাদের অভিযোগ, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর অনেককে শুনানিতে ডাকা হয়েছিল এবং তারা প্রয়োজনীয় কাগজপত্র জমাও দেন। এরপরও চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা।

এ ঘটনায় স্থানীয়ভাবে অসন্তোষ তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...