পরীক্ষামূলক সংস্করণ

মার্কিন অবরোধের মধ্যেই ১০ দিনে বিপুল তেল রপ্তানি ইরানের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের আলোচনায় অগ্রগতি না আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর এবং ইরানের বিভিন্ন বন্দরে অবরোধ আরোপ করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করা।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ও বিশ্লেষকদের মতে, এই অবরোধ পুরোপুরি কার্যকর হয়নি। যুক্তরাজ্যভিত্তিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভোরটেক্সার তথ্য অনুযায়ী, অবরোধ জারির পর মাত্র ১০ দিনের মধ্যেই প্রায় ১০ লাখের বেশি ব্যারেল তেল পারস্য উপসাগর হয়ে বাইরে পাঠিয়েছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একাধিক তেলবাহী জাহাজও উপসাগরীয় অঞ্চলে চলাচল করেছে। কিছু জাহাজ তেল নিয়ে বহির্গমন করেছে, আবার কিছু জাহাজ প্রবেশও করেছে বলে জানানো হয়েছে।

ভোরটেক্সার তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ১৯টি জাহাজ উপসাগর ত্যাগ করেছে এবং ১৫টি জাহাজ প্রবেশ করেছে। এর মধ্যে কয়েকটি তেলবোঝাই জাহাজ ছিল, যেগুলোর মাধ্যমেই উল্লেখযোগ্য পরিমাণ তেল বিদেশে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই তেল কোন দেশে বিক্রি হয়েছে বা কারা ক্রয় করেছে— সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, অবরোধের সময় ইরানের তেল কেনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...