পরীক্ষামূলক সংস্করণ

গরম কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে চলা তাপপ্রবাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও দুদিন স্থায়ী হতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। একই সঙ্গে ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...