পরীক্ষামূলক সংস্করণ

এনসিপিতে নতুন চমক, যোগ দিলেন ইসহাক-রনি-কাফি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজনীতির অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি এবং নুরুজ্জামান কাফি। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের দলে বরণ করে নেয় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব।

অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া নেতাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়, যা দলটির সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। দলীয় সূত্র জানায়, ইসহাক সরকারকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার বিষয়ে আলোচনা চলছে। এ লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদের পদত্যাগের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

রাজনৈতিক জীবনে ইসহাক সরকারের অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তিনি তিন শতাধিক মামলার আসামি হন, যদিও পরবর্তীতে বেশ কিছু মামলায় আদালত থেকে খালাস পান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় দল থেকে বহিষ্কৃত হন।

একই মঞ্চে যোগ দেওয়া মহিউদ্দিন রনি মূলত রেলখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। দীর্ঘদিন ধরে সামাজিক ইস্যুতে সরব থাকার কারণে তিনি তরুণদের মধ্যে একটি আলাদা অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতা বিষয়ক ভিডিও কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যা তাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত মুখে পরিণত করেছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...