পরীক্ষামূলক সংস্করণ

জাটকা রক্ষায় অভিযানে যাওয়ার সময় হামলা, মৎস্য বিভাগের তিনজন আহত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য বিভাগের একটি আভিযানিক দলের ওপর সংঘবদ্ধ হামলায় তিনজন কর্মকর্তা শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাতারহাট লঞ্চঘাটসংলগ্ন স্টিমারঘাট এলাকায় ঘটনা ঘটে। আহতদের মধ্যে মৎস্য বিভাগের মাঠ সহকারী আবদুল্লাহ আল সিয়াম, চুক্তিভিত্তিক শ্রমিক নাজিম উদ্দিন শামীম হোসেন রয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মৎস্য অধিদপ্তর স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়ে জাটকা নিধন এবং অবৈধ জালের ব্যবহার ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তিনজন কর্মকর্তা শ্রমিক মোটরসাইকেলে করে স্পিডবোট ঘাটের দিকে যাচ্ছিলেন। তারা মেহেন্দীগঞ্জসংলগ্ন মেঘনা নদী শাখা নদীতে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। পথে বালুর স্তূপের কাছে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের গতিরোধ করে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হঠাৎ হামলায় তারা মাথা, ঘাড় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মাঠ সহকারী আবদুল্লাহ আল সিয়াম বলেন, হামলাকারীরা একযোগে আক্রমণ চালায়, অন্ধকার আকস্মিকতার কারণে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আহত নাজিম উদ্দিন দাবি করেন, হেডলাইটের আলোতে তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী আলমগীর সরদারকে হামলাকারীদের নেতৃত্ব দিতে দেখেছেন।

মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত আইনগত প্রক্রিয়া চলছে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মেহেন্দীগঞ্জহিজলা সংলগ্ন মেঘনা নদী দেশের অন্যতম বৃহৎ ইলিশের অভয়াশ্রম। এখানে জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরার ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাছ শিকার করে আসছে বলে অভিযোগ রয়েছে। সেই চক্রের বিরুদ্ধে অভিযান চলাকালেই প্রায়ই হামলার ঘটনা ঘটছে।

এর আগেও একই এলাকায় একাধিকবার অভিযানকালে মৎস্য কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা নৌ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, যাতে বহুজন আহত হয়েছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি চক্রের জড়িত থাকার অভিযোগও রয়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা জানান, জনবল সংকট নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক সময় অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে। তিনি জানান, ভবিষ্যতে অভিযান আরও নিরাপদ করতে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদার করা হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...