পরীক্ষামূলক সংস্করণ

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ করেছেন যে তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) তার সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, গত বছরের ডিসেম্বর থেকেই তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছিলেন। ৭৬ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও এখন বলছেন, চিকিৎসার অগ্রগতি এবং বর্তমান শারীরিক অবস্থার উন্নতির কারণেই তিনি তথ্যটি প্রকাশ করেছেন।

নেতানিয়াহুর কার্যালয় এবং তার চিকিৎসকদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার করা হয়। তখনই প্রাথমিক পর্যায়ে এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করা হয়, যা আকারে ছিল খুবই ছোট—এক সেন্টিমিটারেরও কম। চিকিৎসকদের মতে, রোগটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি এবং দ্রুত চিকিৎসার কারণে এখন সেটি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, প্রথমদিকে এই তথ্য প্রকাশ না করার পেছনে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ ছিল। তার দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েলের শত্রুপক্ষ—বিশেষ করে ইরান ও তাদের মিত্ররা—এই তথ্যকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করতে পারে, সেই আশঙ্কা থেকেই তিনি বিষয়টি গোপন রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু লেখেন, চিকিৎসার মাধ্যমে তিনি এখন সুস্থ এবং দৈনন্দিন দায়িত্ব পালনে সক্ষম। তার চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে তার শরীরে ক্যানসারের কোনো সক্রিয় লক্ষণ নেই।

প্রতিবেদন প্রকাশের সময় দুই মাস বিলম্ব নিয়েও ব্যাখ্যা দেন তিনি। তার মতে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই সময় নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে কোনো পক্ষ এটিকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...