পরীক্ষামূলক সংস্করণ

গণপূর্ত ঢাকা মেট্রোপলিটন জোনের নয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলীর যোগদান

নিজস্ব প্রতিবেদক: খুলনা গণপূর্ত অধিদপ্তর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা মেট্রোপলিটন) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।

রাষ্ট্রপতির আদেশে গত ৯ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি যোগদান করেন। তার এই যোগদানে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য হচ্ছে, প্রদীপ কুমার বসু স্যার একজন সৎ, কর্মঠ ও নিষ্ঠাবান ব্যক্তি। তার মতো একজন সৎ ব্যক্তিকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের বিষয়ে প্রদীপ কুমার বসু বলেন, আমি দীর্ঘদিনযাবৎ সততা ও নিষ্ঠার সাথে খুলনা গণপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। গত ৯ জুলাই ২০২০ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় আমাকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছেন। আমি খুলনাসহ দেশের যেসব জায়গায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। এবার ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। পাশাপাশি আমাকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে কাজ করার সুযোগ করে দেয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও প্রধান প্রকৌশলীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...