পরীক্ষামূলক সংস্করণ

ফের আনুশকার বিয়ের গুঞ্জন, পরিবারের চাপে কী সিদ্ধান্ত নিলেন নায়িকা?

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দক্ষিণী তারকা আনুশকা শেঠিকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। কয়েক মাস আগেই এ ধরনের খবর নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। তবে নতুন করে শোনা যাচ্ছে, পরিবার ও ঘনিষ্ঠজনদের চাপে অবশেষে বিয়েতে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই পরিবার থেকে বিয়ের জন্য অনুরোধ করা হচ্ছিল, আর এবার তিনি তাতে সাড়া দিয়েছেন বলেই জানা গেছে।

Anushka Shetty - Photos,Images,Gallery - 2719

এর আগে গুঞ্জন ছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে রয়েছেন আনুশকা এবং তাকেই বিয়ে করতে পারেন তিনি। তবে নতুন খবর অনুযায়ী, ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী এবার এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন।

খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই পরিবারেই নাকি ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

Anushka Shetty - IMDb

গত মার্চ মাসেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে আনুশকা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৪৪ বছর বয়সকে অযথা আলোচনার বিষয় করা হচ্ছে। সেই সময় প্রশ্ন তোলা হয়, একই বয়সে পুরুষ অভিনেতাদের বিয়ে নিয়ে আলোচনা না হলেও নারীদের ক্ষেত্রে কেন ভিন্নভাবে দেখা হয়।

যদিও তখন তিনি বিয়ের খবর অস্বীকার করেছিলেন, এবার অনেক ভক্তই মনে করছেন, হয়তো সত্যিই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...