পরীক্ষামূলক সংস্করণ

কাপ্তাই হ্রদের মাছ থেকে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ ও রাজস্ব আয়ে এবার রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। একই সময়ে রাজস্ব আয় হয়েছে ২২ কোটি টাকারও বেশি, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

বিএফডিসি সূত্র জানায়, দেশের বৃহত্তম কৃত্রিম জলাশয় ও মিঠাপানির অন্যতম প্রধান মাছের ভান্ডার হিসেবে পরিচিত Kaptai Lake থেকে আহরিত মাছ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে প্রায় ২৬ হাজার মৎস্যজীবী পরিবার।

প্রতিবছর মাছ আহরণের আগে নির্দিষ্ট সময়ের জন্য হ্রদে মাছ ধরা বন্ধ রাখা হয়। এই সময়ে পোনা মাছ ছাড়া হয় এবং প্রাকৃতিকভাবে মাছের প্রজনন নিশ্চিত করা হয়। ফলে পরবর্তী মৌসুমে উৎপাদন বেড়ে যায় এবং মাছ আহরণে বাম্পার ফলন দেখা যায়।

বিএফডিসির রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উন্নয়ন ও বিপণীকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, বন্ধকালীন সময়ে মা মাছ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করার ফলে এবার উৎপাদন অনেক বেড়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরা ও মা মাছ নিধন রোধেও কঠোর নজরদারি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৯ হাজার মেট্রিক টন মাছ আহরণ হয়েছিল এবং রাজস্ব আয় হয়েছিল ১৮ কোটি ৬০ লাখ টাকা। সেই তুলনায় চলতি বছর উৎপাদন ও রাজস্ব—দুটিই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হ্রদটিতে বর্তমানে ৭৩ প্রজাতির দেশীয় এবং ৬ প্রজাতির বিদেশি মাছ পাওয়া যায়। নিয়মিত পোনা অবমুক্ত ও প্রজনন ব্যবস্থাপনার কারণে প্রতি বছরই উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...