অল ক্রাইমস. টিভি ডেস্ক
তেহরান–এ দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজের বরাতে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়।
প্রথম দফায় যাত্রীবাহী ফ্লাইটগুলো মাস্কাট, ইস্তাম্বুল এবং মদিনা–এর উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ সময় পর ফ্লাইট চালু হওয়ায় যাত্রী ও প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে চলতি সপ্তাহে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদ বিমানবন্দরও পুনরায় চালু করা হয়েছিল। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর এখন ধীরে ধীরে দেশটি বিমান যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে।



