পরীক্ষামূলক সংস্করণ

ইরান সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা জব্দ করল যুক্তরাষ্ট্র

 

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর ও পুনরুদ্ধারের সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ইরান-সংশ্লিষ্ট একাধিক ডিজিটাল ওয়ালেট শনাক্ত করে সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ভুয়া কোম্পানি ও ডিজিটাল আর্থিক চ্যানেলগুলোও নজরদারিতে আনা হয়েছে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি নাম প্রকাশ করতে চাননি, বলেন—ইরানের বিকল্প অর্থায়নের পথ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনৈতিক চাপ প্রয়োগ কৌশলের অংশ, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো হচ্ছে।

প্রধান খবর

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার জেলার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য ইসির।

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আসছে...